'কালো টাকার মালিক-গডফাদারদের কাছে অসহায় নির্বাচন কমিশন'

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, স্বাধীনতার ৫১ বছরে স্বচ্ছ একটি নির্বাচনি ব্যবস্থা তৈরি করতে ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে। কালো টাকার মালিক ও গডফাদারদের কাছে নির্বাচন কমিশন অসহায়। ইভিএমের নির্বাচন জনগণ বিশ্বাস করে না। এমতাবস্থায় দেশের নির্বাচনি ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আওয়ামী লীগের অধীনে প্রহসনের নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না।'

বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারসাম্যপূর্ণ অর্থনীতি ওপর ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নগর নীতির পরিবর্তন চাই স্লোগান নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ফয়জুল করীম আরও বলেন, দেশের সর্বত্রই অরাজকতা বিরাজমান। দুর্নীতি চরম আকার ধারণ করেছে। দূর্নীতিবাজরা আঙ্গুল ফুলে বটগাছ বনে যাচ্ছে। সরকারের দায়িত্বশীলদের সহায়তায় ঋণের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন এখন নখদন্তহীন কমিশনে পরিণত হয়েছে।

তিনি বলেন, মানুষের বাকস্বাধীনতা নেই। সাধারণ মানুষ সত্য কথা বলতে ভয় পাচ্ছে। বড় দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যে দেশের মানুষ আজ আতঙ্কিত। গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে জনগণ আজ দিশেহারা।

সম্মলেনে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর  সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও তানভীর আহমেদ শোভনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন।

নগর সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ ওবাইদুল রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের,সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শাহাদাৎ হোসাইন নুরী,সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী নাছির উদ্দীন নাইস, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম।সাধারণ সম্পাদক জেনারেল মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আজিজুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু জাফর সালেহ, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর  সভাপতি প্রিন্সিপাল মুহাম্মাদ ওমর ফারুক, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর আহবায়ক এ্যাড. শেখ আব্দুল্লাহ নাসের, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ  ফজলুর রহমান, ইসলামী মুক্তিযুদ্ধা পরিষদ বরিশাল মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম গোমস্তা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য এস এম ছাব্বির রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আব্দুর রহীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সাবেক সভাপতি মাওলানা মুহাম্মাদ মিরাজুল ইসলাম, সাবেক সভাপতি প্রকৌশলী কে এম বায়জী, সাবেক সভাপতি কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।