সপ্তম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

দ্বিতীয় অধ্যায় : কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১১. কম্পিউটারের জনপ্রিয় ইনপুট ডিভাইস কী?

ক. মাদার বোর্ড                খ. স্ক্যানার

গ. হুইল                          ঘ. মাউস

১২. প্রোগ্রাম নির্বাচনের জন্য মাউসের কোন দিকের বাটনে ক্লিক করতে হয়?

ক. ডান দিকের

খ. বাম দিকের

গ. একটি স্ক্রল চক্রে

ঘ. ডান ও বাম দুই দিকে

১৩. কম্পিউটারের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ইনপুট ডিভাইস কোনটি?

ক. কি-বোর্ড                                 খ. স্ক্যানার

গ. ওএমআর                   ঘ. হার্ডডিস্ক

১৪. ল্যাপটপ কম্পিউটারে কী দিয়ে মাউসের কাজ করা যায়?

ক. কি-বোর্ড                                 খ. স্ক্যানার

গ. টাচপ্যাড                                

ঘ. বাটন

১৫. মাইক্রোফোন একটি

ক. ইনপুট যন্ত্র

খ. আউটপুট যন্ত্র

গ. প্রসেসিং যন্ত্র

ঘ. ইনপুট-আউটপুট যন্ত্র

১৬. ইঁদুরের সঙ্গে তুলনা করা হয় কোন ডিভাইসকে?

ক. ইনমাউস                    খ. কি-বোর্ড

গ. মাউস                        ঘ. মাউস ইন

১৭. ভয়েস রিকগনিশনের ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক. মাইক্রোফোন              খ. ডিজিটাল ক্যামেরা

গ. ওয়েবক্যাম                  ঘ. ওএমআর

১৮. সম্প্রতি বাংলাদেশ সরকার আমদানি করা কোন যন্ত্রের কি-বোর্ড বাংলা লে-আউট যুক্ত করার এক নির্দেশনা জারি করেছে?

ক. কম্পিউটার

খ. মোবাইল

গ. ই-বুক রিডার

ঘ. ল্যাপটপ

১৯. তুমি কীভাবে কম্পিউটারে বিভিন্ন নির্দেশনা প্রদান করবে?

ক. মনিটরের সাহায্যে

খ. প্রজেক্টরের সাহায্যে

গ. প্রিন্টারের সাহায্যে

ঘ. কি-বোর্ডের বোতাম চেপে

২০. ভিডিও কনফারেন্সে কথা বলার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক. ডিজিটাল ক্যামেরা                    খ. মাইক্রোফোন

গ. ওয়েবক্যাম                  ঘ. প্লটার

উত্তর

১১. ঘ, ১২. খ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. গ, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. খ