নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানসহ ১২ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী পরোয়ানা জারি করেন।
উত্তরা পশ্চিম থানার নাশকতার এ মামলায় গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। শফিকুরসহ অন্য আসামিরা দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করে আসছিলেন। রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বিষয়টি আদালতে দৃষ্টিগোচর করলে বিচারক আসামিদের সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। ২০১২ সালে নাশকতামূলক কর্মকা-ের অভিযোগে শফিকুর রহমানসহ কয়েকজনের নামে ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলা হয়।