বিজয় দিবসে যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ।

অনুষ্ঠানকালে প্যারেড স্কয়ার সংলগ্ন এলাকায় আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য সব যানবাহনকে ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিছু সড়ক পরিহার করতে হবে। তাদের বিকল্প সড়কে চলাচলের জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের ট্রাফিক বিভাগ।

এই সড়কগুলো হল-

১. সোনারগাঁও ক্রসিং থেকে ফার্মগেট, খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং এবং রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

২. শ্যামলী, শিশু মেলা ক্রসিং এবং ৬০ ফিট থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত।

৩. মহাখালী, জাহাঙ্গীর গেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

৪. লাভ রোড পূর্ব মাথা, বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

৫. সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয় রাস্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ থেকে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।