বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ । এ সময় যুবকের পরনে ছিল জিন্স প্যান্ট ও ব্লু রঙের জার্সি গেঞ্জি। প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার(১৫ই ডিসেম্বর) দুপুরে মিল ব্যারাক পুলিশ লাইনের ঘাট বরাবর নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানা পুলিশের সাব-ইন্সপেক্টর রেজাউল করিম জানান, নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তে পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।