ইআরডির সেমিনার

আইএমএফের ঋণ চারিত্রিক সনদের মতো : উপদেষ্টা

‘আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণ চারিত্রিক সনদের মতো’ এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, “আগে যেমন কোনো গেজেটেড কর্মকর্তার কাছ থেকে চারিত্রিক সনদ নিতে হতো। না চিনলেও তিনি বলে দিতেন ‘তাহার চরিত্র ভালো। কোনোদিন দুষ্টামি করেন নাই, ইত্যাদি ইত্যাদি’। সেরকম আইএমএফ বাজেট সহায়তা হিসেবে ঋণ দিলে অন্য দেশ বা সংস্থা ঋণ দিতে আগ্রহ প্রকাশ করবে সহজেই। সেই সঙ্গে বিনিয়োগও আসবে।”

গতকাল ‘সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন : ট্যাপিং নিউ অপরচুনিটিস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মসিউর রহমান এসব কথা বলেন।