আগামী রবিবার রাতে কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মেসির মুখোমুখি হবে আগামীর তারকা এমবাপ্পে। সেই লড়াইয়ে চোখ জুড়াতে অপেক্ষায় সারা বিশ্ব। বিশ্বকাপ ফুটবলের এ উন্মাদনায় শামিল হয়েছে দেশ রূপান্তরও। এ উপলক্ষে উপলক্ষে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর করেছে সবচেয়ে বড় আয়োজন। বুরুচাগা, ভেরন, জিকোর মতো কিংবদন্তী ফুটবলারদের নিয়মিত কলাম ছাড়াও প্রতিদিন পাঁচটি কুইজ প্রকাশিত হচ্ছে দেশ রূপান্তরের পাতায়। রূপায়ণ সিটি, র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজিত এ কুইজের প্রত্যেকটিতেই পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় সব উপহার। সিটি মেগা কুইজের পুরস্কার হিসেবে আছে রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
শুক্রবার ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে কুইজ-২৪-এর পুরস্কার বিজয়ী সুমন বলেন, ‘আমি ট্যাবটি পেয়ে অনেক খুশি, কল্পনা করতে পারিনি জয়লাভ করব। তবে এই ট্যাবটি আমার মেয়ের পড়াশোনা কাজে লাগবে, সে এবার দশম শ্রেণিতে পড়ে।’
কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন সাবেক ফুটবলার কায়সার হামিদ ও দেশ রূপান্তরের ব্যবস্থাপক প্রশাসন ইউসুফ কবির। এ আয়োজনে বিজয়ী রুমির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে পুরস্কার প্রদান আয়োজনের সঞ্চালক দেশ রূপান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ হাবিবুর রহমান পলাশের এক প্রশ্নের উত্তরে সাবেক ফুটবলার কায়সার হামিদ বলেন, ‘এবার বিশ্বকাপে সব থেকে ভালো চমক দেখিয়েছে এশিয়া মহাদেশ। তবে আমি মনে করি সময়ের সাথে তাল মিলিয়ে ৮০-৯০ দশকের বিশ্বকাপ কিন্তু হারিয়ে গেছে। দেশ রূপান্তরের এতো সুন্দর আয়োজন সত্যি অনেক ভালো লেগেছে। দেশ রূপান্তর ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে আরও সামনে এগিয়ে যাক। এতো সুন্দর আয়োজন ও পুরস্কারের মাধ্যমে পাঠকদের আগ্রহ বাড়িয়ে যাবে দ্বিগুণ।’
দেশ রূপান্তরের ব্যবস্থাপক প্রশাসন ইউসুফ কবির বলেন, কুইজের মাধ্যম যে এত পাঠক তৈরি হয়েছে এতেই আমি আনন্দিত।
ড্র আয়োজনে এরপর অজস্র সঠিক উত্তরের মধ্যে থেকে কুইজ-২৫-এর বিজয়ী হিসেবে তানির নাম তোলেন অতিথিরা।
শনিবার সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে তার হাতে পুরস্কার বসুন্ধরা কিংসের সৌজন্যে ট্যাব তুলে দেওয়া হবে।
প্রতিদিনের কুইজ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন প্রদায়ক ঐশ্বর্য্য ইকা, এনামুল হক নাঈম, মাসুমা মুসরাত শৈলী ও আহমদ মানিক। পুরো আয়োজনটি দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।