পূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

পূবালী ব্যাংক লিমিটেড কনজ্যুমারস ক্রেডিট ডিভিশনের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন আজ ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন কনজ্যুমারস ক্রেডিট ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম। 

সম্মেলনে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চল প্রধানগণ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ প্রধানগণ ও ঢাকা মহানগরের করপোরেট শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২১ সালের সেরা আটজন সিএলএস এজেন্টদের মধ্যে ক্রেস্ট ও মোটরসাইকেল প্রদান করা হয়।