ট্রেনে কাটা পড়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

রাজধানীর বনানী রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে সিকান্দার আলী (৪৬) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন, নিহত সিকান্দার এনআরবিসি ব্যাংকের কক্সবাজার শাখার এরিয়া ম্যানেজার ছিলেন।  

ঢাকা রেলওয়ে থানাধীন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, সকালে ওই ব্যক্তি কমলাপুরগামী উপবন এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।