চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ক্রমশ বাড়ছে। গত তিন দিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা এবারের শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত শুক্রবার জেলায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
এদিকে জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ। বিকেল থেকেই শীত বাড়তে থাকে। উত্তরের হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দেয় কয়েকগুণ। শীত বাড়ায় খেটে খাওয়া মানুষজন বিপাকে পড়েছেন। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন ৫০-৬০ রোগী ভর্তি হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, গত ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।