তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার
বহুনির্বাচনী প্রশ্ন
১. কম্পিউটার ভাইরাস তৈরি করেন কে?
ক. প্রকৃতি খ. অসৎ মানুষ
গ. সৎ মানুষ ঘ. রোবট
২. কম্পিউটার ভাইরাস কী?
ক. এক ধরনের হার্ডওয়্যার
খ. এক ধরনের নেটওয়ার্ক
গ. এক ধরনের কম্পিউটার প্রোগাম
ঘ. এক ধরনের অপারেটিং সিস্টেম
৩. কম্পিউটারের কয়টি অংশ?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৪
৪. কম্পিউটারের ভাইরাস ও মানুষের ভাইরাসের মধ্যে কোনো ক্ষেত্রে মিল আছে?
ক. ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে খ. খাদ্য খাওয়ার ক্ষেত্রে
গ. চোখে দেখার ক্ষেত্রে ঘ. কাজের ক্ষেত্রে
৫. কম্পিউটার ব্যবহার করতে সবচেয়ে বেশি কী দরকার?
ক. হাতের দক্ষতা খ. বুদ্ধিমত্তা
গ. সময়ানুবর্তিতা ঘ. নিয়মিত
৬. কম্পিউটার ভাইরাস কীভাবে কম্পিউটারে বাসা বাঁধে?
ক. সবাইকে জানিয়ে খ. সবার অজান্তে
গ. কোনোটাই নয় ঘ. দুটোই সত্য
৭. ভাইরাস কী?
ক. একটি প্রোগ্রাম খ. এক ধরনের জীবাণু
গ. ধুলোবালি ঘ. ক্ষতিকর হার্ডওয়্যার
৮. নিচের কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করলে ভাইরাসের যন্ত্রণা থেকে মুক্ত থাকা যায়?
ক. ম্যাক খ. উইন্ডোজ
গ. লিনাক্স ঘ. ডস
৯. কোন সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না?
ক. প্যাকেজ সফটওয়্যার
খ. সিস্টেম সফটওয়্যার
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. ওপেন সোর্স সফটওয়্যার
১০. ভাইরাস থেকে কম্পিউটারকে মুক্ত রাখতে হলে-
র. অ্যান্টিভাইরাস ব্যবহার করা
রর. অ্যান্টিভাইরাস হালনাগাদ করা
ররর. মুক্ত অপারেটিং সিস্টেম ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তুহিন কম্পিউটারে ইন্টারনেট থেকে কিছু বই এবং ছবি ডাউনলোড করল। পরে সে দেখল তার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং এটি ঠিকভাবে কাজ করছে না।
১১. তুহিনের কম্পিউটারে কীসের মাধ্যমে ভাইরাস আক্রান্ত হয়েছে?
ক. সফটওয়্যার খ. পেনড্রাইভ
গ. সিডি ঘ. কম্পিউটার নেটওয়ার্ক
১২. তুহিনের কম্পিউটারে কোন প্রোগ্রামটি থাকলে এটি আক্রান্ত হতো না?
ক. অ্যান্টিভাইরাস
খ. গান শোনার প্যাকেজ সফটওয়্যার
গ. ছবি আকার প্যাকেজ সফটওয়্যার
ঘ. মুভি দেখার প্যাকেজ সফটওয়্যার
উত্তর
১. খ, ২. গ, ৩. খ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ,
১১. ঘ, ১২. ক