পাকিস্তানে থানায় জিম্মিদশার অবসান নিহত ৩৫

পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের একটি থানার নিয়ন্ত্রণ নেওয়ার পর জিম্মিদশা তৈরি করা সন্দেহভাজন ৩৩ জঙ্গির সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ অভিযানের সময় দুই সেনার প্রাণহানি ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান

পাকিস্তানের (টিটিপি) ‘সব সন্ত্রাসী’; যারা বান্নুর কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ভবনে জিম্মিদশা তৈরি করেছিল, তাদের সবাই সামরিক অভিযানে নিহত হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, জিম্মিকারীরা সিটিডি ভবনে বন্দি ছিল, কিন্তু তাদের একজন নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নিলে জিম্মি সংকট শুরু হয়। তাদের জিম্মিদশা থেকে মুক্ত করতে সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) একটি ইউনিট সেখানে অভিযান পরিচালনা করে। এতে এসএসজির ১০-১৫ জন কমান্ডো আহত হয়েছেন এবং মারা গেছেন দুজন।