গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে মারা গেলেন ২৭৩ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
একই সময়ে আরও ১২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭৫৫ জনে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ৭৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৮৬৬ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।