বেগম মুশতারী শফীর প্রথম প্রয়াণ দিবস পালিত

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, মুক্তিযোদ্ধা, ‘ঘাতক দালাল’ নির্মূল আন্দোলনের অন্যতম সংগঠক ও লেখক বেগম মুশতারী শফীর প্রথম প্রয়াণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামের এনায়েতবাজারে তার বাসভবনে বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করেন তার সতীর্থ ও শুভানুধ্যায়ীরা।

গত মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, বেলা ৩টার দিকে পবিত্র কোরআন পাঠ ও মিলাদ মাহফিল হয়। সবশেষে স্মৃতিচারণসহ তার পাঠ, প্রিয় গান ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি