প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় শীতকালীন প্রশিক্ষণে মোতায়েন হয়েছে। গতকাল বুধবার ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন শীতকালীন প্রশিক্ষণ এলাকা চট্টগ্রামের বারৈয়ারহাট পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। পরিদর্শনকালে তিনি যুদ্ধকালীন প্রস্তুতিস্বরূপ বিভিন্ন রণকৌশলগত প্রশিক্ষণ কার্যাবলি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে বারৈয়ারহাট এলাকায় সেনাপ্রধান ৫০০ দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ সেনাসদর এবং চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সেনাসদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। আইএসপিআর