বিএনপি আন্দোলন না করলেও সরকারকে যেতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়। গতকাল বুধবার এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ সব নেতাকর্মীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত প্রতিবাদ সমাবেশে গয়েশ^র বলেন, ‘জনগণ বর্তমান সরকারকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দিয়ে বসে আছেন। বিদেশিরা আর কত স্যাংশন দেবে? জনগণই স্যাংশন দিয়ে বসে আছেন। জনগণের স্যাংশন মোকাবিলা করা কঠিন।’