বাড়ল সরু চালের দাম

এক মাসের ব্যবধানে রাজধানীতে সরু চালের দাম কেজিতে তিন থেকে দশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নাজিরশাইল,মিনিকেট ও চিনিগুড়া চালের দাম বেড়েছে।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য মতে, রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল (নাজিরশাইল/মিনিকেট) বিক্রি হয়েছে ৬০-৭৫ টাকায়। যদিও এক মাস আগে এই চালের দাম ছিল ৬২-৭২ টাকা। ফলে এক মাসের ব্যবধানে এই চালের দাম তিন টাকা পর্যন্ত বেড়েছে।

পাইকারি চাল ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতেও রাজধানীতে চালের দাম বেড়েছে। চিনিগুঁড়া চালের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে। গতকাল চিনিগুঁড়া চাল বিক্রি হয়েছে ১৩৫ টাকায়, যা আগে ছিল ১২৫ টাকা।

বাংলাদেশ রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি জাকির হোসেন রনি জানান, চালের বাজারের বেশির ভাগই নিয়ন্ত্রণ করেন চালকল মালিকরা। তাঁরা চালের দাম কমালে বাজারে খুচরা পর্যায়ে দ্রুতই কমে যাবে। তা ছাড়া চালের আমদানি বাড়লে ভবিষ্যতে দাম আরও কমতে পারে।