বড়দিন হাসপাতালেই কাটাবেন পেলে

নভেম্বরের শেষ দিকে হাসপাতালে ভর্তি হন পেলে। বড়দিনের আগে তার বাড়ি ফেরা হচ্ছে না।

চিকিৎসকেরা জানিয়েছেন, পেলের ক্যানসার বেড়ে গেছে। তার কিডনি এবং কার্ডিয়াক ডিসফাংশন সম্পর্কিত বিষয়ে যত্ন প্রয়োজন।

পেলের মেয়ে কেলি নাশ্চিমেন্টো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বাড়িতে আমাদের বড়দিন স্থগিত করা হয়েছে।’

হাসপাতালের পক্ষ থেকে যেসব সেবা দেওয়া হচ্ছে, তাতে এখানে থাকাই ভালো হবে বলে উল্লেখ করেছেন তিনি।

৮২ বছর বয়সী পেলে দীর্ঘদিন ধরেই অসুস্থ। লড়াই করছেন ক্যানসারের সঙ্গে। হৃদ্‌যন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় নভেম্বরের শেষ দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর পেলের স্থাস্থের বড় ধরনের অবনতির খবর আসে। পরে অবশ্য পেলে পেলে নিজেই জানান ভালো আছেন তিনি।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় ও আর্জেন্টিনার শিরোপা জয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছিলেন তিনি।