বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্যুতি ছড়িয়েছেন হাসান মাহমদু। প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন আরও তিন ব্যাটারকে। তাতে ১৬৮ রানের বড় জয় পেয়েছে দক্ষিণাঞ্চল।
দুই উইকেট হারিয়ে ১১৯ রানে তৃতীয় দিন শেষ করেছিল উত্তরাঞ্চল। হাতে ৮ উইকেট রেখে জয় থেকে ছিল ২৬১ রান দূরে। কিন্তু সুযোগটা লুফে নিতে পারেননি আকবর আলিরা। গুটিয়ে গেছেন মাত্র ২১২ রানে। দলের পক্ষে তানজিদ হাসান তামিম সর্বোচ্চ ৭৬ রান করেন।
দ্বিতীয় ইনিংসে দক্ষিণাঞ্চলের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন নাজমুল ইসলাম অপু। এছাড়া হাসান মাহমুদ পেয়েছেন আরও তিনটি। আগের ইনিংসের চার উইকেট শিকারসহ দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে তিনি হয়েছেন ম্যাচসেরা।
এতে দক্ষিণাঞ্চলও জয় দিয়ে বিসিএল শুরু করেছে। ৮ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুই নম্বরে।