আরএমপি কমিশনার হলেন ডিআইজি আনিসুর

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনারের দায়িত্ব পেলেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান। এ ছাড়ও পুলিশের আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

আরএমপির বর্তমান কমিশনার মো. আবু কালাম সিদ্দিককে সিআইডিতে, টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমানকে অপরাধ সিআইডি, রাজশাহীর সারদার পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল (অতিরিক্ত ডিআইজি) মো. আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক থেকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ানকে সিআইডিতে বদলি করা হয়েছে।