দিনের শুরু থেকেই ছিল ভালো জুটি না হওয়ার আক্ষেপ। নিয়মিত বিরতিতে পড়ছিল উইকেট। চা বিরতির আগেও সেই আক্ষেপ রয়েই গেল। তবে এরই মধ্যে শত রানের লিড পেয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লড়ছে বাংলাদেশ।
বিনা উইকেটে ৭ রান নিয়ে শনিবার তৃতীয় দিন শুরু করে স্বাগতিকরা। চা বিরতির আগে দলটির সংগ্রহ ১৯৫/৭। লিটন দাস ৫৮ ও তাসকিন আহমেদ ১৫ রান নিয়ে ব্যাট করছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের বিপরীতে ভারত করেছিল ৩১৪ রান। সিরিজে ১-০ তে এগিয়ে তারা।