বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল

বাংলাদেশের টানা তৃতীয় জয়

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ পুরুষ আন্তর্জাতিক ভলিবলে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারায় স্বাগতিকরা।

এদিন প্রথম সেটে (২৫-১৬) জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় সেটে (২২-২৫) হেরে যায়। তৃতীয় সেটে (২৩-২৫) আবারও হারে বাংলাদেশ। তবে চতুর্থ সেটে ঘুরে দাঁড়ায়। ২৫-১৩ ব্যবধানে জয় পায়। পঞ্চম সেটে ১৫-১৩ পয়েন্টে জয় তুলে ম্যাচ নিজেদের করে।

সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাফিন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ম্যাচটি কঠিন কঠিন ছিল। তবে আমরা জিতেছি এটাই বড় কথা। আমি সেরা খেলোয়াড় হয়েছি সেটা খুবই আনন্দের।