জমকালো আয়োজনে শুক্রবার শুরু হয় এশিয়ান গ্রুপ স্পোর্টস লিগ। বিকেলে চট্টগ্রামের বায়েজিদ টেক্সটাইল চত্বরে এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন হয়। এবারের ফুটসাল ফুটবল আসরে চারটি গ্রুপে ভাগ হয়ে দেশের নামকরা ১৬ করপোরেট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রথমদিন ১২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে নগদকে ৩-০ গোলে হারায় বিকাশ। দ্বিতীয় ম্যাচে প্রেসিডেন্সিকে ২-০ গোলে হারায় এক্সিম ব্যাংক। নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্লিফটন গ্রুপের কাছে বড় ব্যবধানে (১০-১) হারে বিকাশ। এছাড়া এশিয়ান গ্রুপ ২-০ গোলে এরো জিন্সকে পরাজিত করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মো. ফখরুজ্জামান। সভাপতিত্ব করেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম। অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চট্টগ্রাম চেম্বারের পরিচালক সাকিফ আহমেদ সালাম এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। বিজ্ঞপ্তি