আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলে যারা

২২তম জাতীয় সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ড সংসদীয় আসনগুলোতে মনোনয়ন দিয়ে থাকে।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন।

বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা (চেয়ারম্যান), আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রাশিদুল আলম ও ডা. দীপু মনি।