তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার
বহুনির্বাচনী প্রশ্ন
১. কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকলে কোন শারীরিক সমস্যাটি হয়?
ক. কিডনিতে পাথর খ. মাথাব্যথা
গ. কোমরে ব্যথা ঘ. পায়ে ব্যথা
২. তথ্য ও প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে কী করে তোলে?
ক. ধনী খ. অসামাজিক
গ. বিজ্ঞ ঘ. সামাজিক
৩. ছোট শিশুদের কম্পিউটারে অতিরিক্ত গেম খেলা উচিত নয়। কারণ এতে শিশুরাÑ
র. মানসিকভাবে অসুস্থ হতে পারে রর. বোবা হয়ে যেতে পারে
ররর. গেমে আসক্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪. ফয়সাল দিনের নির্দিষ্ট সময়ে কম্পিউটারে গেম খেলে। কিন্তু রাজন অনেক বেশি সময় ধরে গেম খেলে। এর ফলেÑ
র. রাজন গেমে আসক্ত হতে পারে
রর. রাজনের চোখে সমস্যা দেখা দিতে পারে
ররর. ফয়সালের বৃদ্ধি কমে যেতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
করিম মাঠে খেলাধুলা করে। জুয়েল কম্পিউটারে গেম খেলে। করিম জুয়েলের চেয়ে স্বাস্থ্যবান এবং স্কুলে ওর উপস্থিতির সংখ্যাও বেশি। জুয়েল প্রায়ই অসুস্থ থাকে এবং স্কুলে যেতে পারে না।
৫. করিমের স্বাস্থ্য ভালো হওয়ার কারণ কী?
ক. মাঠে ছোটাছুটি করে খেলা খ. কম্পিউটার না চালানো
গ. স্কুলে নিয়মিত যাওয়া ঘ. কম্পিউটার গেম খেলা
৬. কম্পিউটারে দীর্ঘ সময় গেম খেললে এবং সত্যিকারে খেলাধুলা না করলে শিশুরাÑ
র. শরীর ঠিকভাবে গঠন হয় না রর. মানসিক গঠন ক্ষতিগ্রস্ত হয়
ররর. পরীক্ষার ফল ভালো হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মিতু মাঠে কানামাছি খেলে, মিনা পুকুরে সাঁতার কাটে, মৌমিতা কম্পিউটারে গেমস খেলে, মাহিন মাঠে ফুটবল খেলছে।
৭. কে খেলার জন্য প্রযুক্তি ব্যবহার করছে?
ক. মিতু খ. মাহিন
গ. মিনা ঘ. মৌমিতা
৮. শারীরিকভাবে ভালো থাকবেÑ
র. মাহিন রর. মিনা
ররর. মৌমিতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. গ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. ক, ৭. ঘ, ৮. ক