শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, সিলেট
পদ ও যোগ্যতা : ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য সহযোগী অধ্যাপক ১ জন। বেতনক্রম: ৫০০০০-৭১২০০ টাকা। নির্ধারিত আবেদন ফরম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার দরকারি তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের এই www.sust.edu) ওয়েবসাইটে। রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এই ঠিকানায় দরকারি সব সনদসহ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৮ জানুয়ারি ২০২৩ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদনের প্রয়োজনীয় তথ্য জানা যাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে।
সূত্র : ইত্তেফাক, ২৫ নভেম্বর ২০২২, পৃষ্ঠা ৪
বাংলাদেশ সেনাবাহিনী
পদ ও যোগ্যতা : সৈনিক। সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি এবং সেনাসন্তান (এসএস) পুরুষ ও মহিলা। এসএসসি বা সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৩ মার্চ ২০২৪ তারিখে বয়স ১৭ বছরের কম এবং ২০ বছরের বেশি নয়। টেকনিক্যাল ট্রেডে এসএসসি বা সমমান (ভোকেশনাল) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণ। এসএসসি বা সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩ পেয়ে উত্তীর্ণদের বেলায় কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত ৬ মাস মেয়াদি টেকনিক্যাল ট্রেড কোর্স পাস হতে হবে। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেড কোর্স সম্পন্নকৃত পুরুষ ও মহিলা প্রার্থীরা এবং টেকনিক্যাল ট্রেড-এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। ৩ মার্চ ২০২৪ তারিখে বয়স ১৭ বছরের কর্ম এবং ২০ বছরের বেশি নয়। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে ১৮ বছরের কম এবং ২১ বছরের বেশি হবে না। পুরুষ প্রার্থীদের বেলায় ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার বা ৫ ফুট ৬ ইঞ্চি। ওজন প্রায় ৫০ কিলোগ্রাম বা ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণে ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলা প্রার্থীদের বেলায় উচ্চতা ১.৬০ মিটার বা ৫ ফুট ৩ ইঞ্চি। ওজন ৪৭ কিলোগ্রাম বা ১০৪ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণে ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)। ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় উচ্চতা ১.৫৬ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। অবিবাহিত এবং বাংলাদেশি নাগরিক। সাঁতার জানা থাকতে হবে। এই (https://sainik.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। যোগাযোগ: পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদরদপ্তর, ঢাকা সেনানিবাস।
সূত্র : যুগান্তর, ২ ডিসেম্বর ২০২২, পৃষ্ঠা ৭