নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দিনের পাকিস্তানের শুরুটা হয়েছিল হোঁচট দিয়ে। তবে অধিনায়ক বাবর আজম ও সরফরাজ আহমেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। করাচিতে বাবরের শতকে ৫ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা।
দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ২০ বছর পর পাকিস্তানে এসেছে নিউজিল্যান্ড। নিজ মাটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
আব্দুল্লাহ শফিক ও শান মাসুদকে দ্রুত ফিরিয়ে প্রথম ঘণ্টাতেই সাফল্য পায় নিউজিল্যান্ড। শফিককে ৭ রানে আউট করেন আজাজ পাটেল। আর মাসুদ ৩ রানে ফেরেন মাইকেল ব্রেসওয়েলের বলে। এরপর ইমাম উল হক ২৪ রান করে ব্রেসওয়েলের বলে আউট হলে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলকে সামাল দেন বাবর আজম ও সারফ্রাজ আহমেদ।
পঞ্চম উইকেটে ১৯৬ রানের জুটি গড়েন দুই ব্যাটার। আজম নিজের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। ১৬১ রানে অপরাজিত আছেন পাকিস্তানের অধিনায়ক। অন্যপ্রান্তে ৩ বছর পর টেস্ট দলে ডাক পেয়ে ১৯তম টেস্ট হাফ সেঞ্চুরি তুলে নেন সারফ্রাজ। এই দুইজনের দৃঢ়তায় বিপর্যয় এড়ায় পাকিস্তান। আজমের সঙ্গে আগা সালমান ৩ রানে অপরাজিত ছিলেন। ব্রেসওয়েল, প্যাটেলের ২ উইকেটের সঙ্গে এক উইকেট নেন টিম সাউদি।