স্পিন জাদুকরের নামে পুরস্কার

মেলবোর্নে গতকাল শুরু হয়েছে বক্সিং-ডে টেস্ট। শেন ওয়ার্নের প্রিয় ভেন্যুতে তার মৃত্যুর পর এই প্রথম বক্সিং-ডে টেস্ট হচ্ছে। এ উপলক্ষে কিংবদন্তি ক্রিকেটারকে নানা আয়োজনে স্মরণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ার্নের নামে পুরস্কার নামকরণের ঘোষণা দিয়েছে। এখন থেকে অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কারের নাম শেন ওয়ার্ন অ্যাওয়ার্ড। এমসিজিতে বক্সিং-ডে তে নানাভাবে স্মরণ করা হয়েছে ওয়ার্নকে।

এ বছরের ৪ মার্চ ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন। দুই মাস পর এমসিজির সাউদার্ন গ্যালারির নাম দেওয়া হয় ‘শেন ওয়ার্ন স্ট্যান্ড’। ওয়ার্নের নামে পুরস্কার বিষয়ে সিএ এর প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বকালের সেরাদের একজন হিসেবে এবং টেস্ট ক্রিকেটে অসাধারণ অবদানের স্বীকৃতি দিতে টেস্ট পুরস্কারের সঙ্গে তার নাম জুড়ে দেওয়া মানানসই।