খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দলের মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সভাপতি পদে ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ আশিকুল আলম নির্বাচিত হয়েছেন। আগামীকাল বুধবার নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকার কারণে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন গতকাল সোমবার এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত অন্য প্রার্থীরা হলেনÑ সহ-সভাপতি তুষার কান্তি রায়, যুগ্ম সম্পাদক (১) বিদ্যুৎ মাতুব্বর, যুগ্ম-সম্পাদক (২) শাহীন ইমরান, কোষাধ্যক্ষ বাছির আহমদ, গবেষণা, তথ্যপ্রযুক্তি ও প্রচার সম্পাদক সৌরভ মোহন সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বরূপ কুমার কু-ু, সমাজকল্যাণ সম্পাদক জয়শংকর বৈদ্য, মহিলাবিষয়ক সম্পাদক সুবর্ণা রানী কু-ু। এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন রাকিবুল হাসান মো. রাব্বি, মো. হামিদুর রহমান, নিগার আফসানা, মো. হাবিবুর রহমান এবং কারিমুন নেছা।