আগের ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম শতক পেয়েছিলেন জাকের আলি অনিক। বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। তার ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দিনে চালকের আসনে বসেছে মধ্যাঞ্চল। উত্তরাঞ্চল এখনও ৪৪ রানে পিছিয়ে আছে।
প্রথম ইনিংসে মধ্যাঞ্চলের মুশফিক হাসান ও আবু হায়দারের বোলিং তোপে ১৬৯ রানে গুটিয়ে যায়। ব্যাট করতে নেমে মধ্যাঞ্চল সবকটি উইকেট হারিয়ে ৩৩৫ রান করে। তবে প্রথম ম্যাচের মতো এদিনও টপ অর্ডাররা ছিলেন ব্যর্থ। আগের ম্যাচের মতোই জাকের এসেছিলেন ত্রাতা হয়ে। আগের দিন সৌম্য আর শুভাগতকে সঙ্গী হিসেবে পেলেও আজ দুজনেই ব্যর্থ হন।
তবে শরিফুল্লাকে সঙ্গে নিয়ে জাকের করেন ক্যারিয়ার সেরা ১৩৮ রান। যে ইনিংসের পথে তিনি খেলেন ২৪১ বল। ছিল তিনটি ছক্কা ও নয়টি চারের মার। শরিফুল্লা করেন ৮৩ রান। ১৩৮ বল খেলা এই ব্যাটারের ব্যাট থেকে আসে ৯টি চার।
তাদের বিদায়ের কোনো মধ্যাঞ্চলীয় ব্যাটারকে মাথা তুলে দাঁড়াতে দেননি উত্তরাঞ্চলের বোলাররা। তাতে গুটিয়ে যায় দ্রুতই।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়েছে উত্তরাঞ্চল। ১২২ রান তুলতেই নেই চার টপ অর্ডার। ওপেনার তওফিক খান করেছেন ৭২ রান। মাত্র ৬১ বলে সাজানো তার ইনিংসে ছিল ১৩টি চার ও ১টি ছক্কা। আবু হায়দার নিয়েছেন দুটি উইকেট।