রংপুর সিটি নির্বাচন

১০০ কেন্দ্রে ভোটে এগিয়ে লাঙ্গল

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ২২৯ কেন্দ্রের মধ্যে ১০০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি পেয়েছেন ৫৯ হাজার ২৫৫ ভোট।

তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়ল হাতপাখা প্রতীকে ২১ হাজার ১৯৬ এবং আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে ১৪ হাজার ৪৮১ ভোট পেয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের হোসেনে আরা লুৎফা ডালিয়া ৯ হাজার ৮২৫ ভোট পেয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান ডাব প্রতীকে ৩ হাজার ৯২৩, জাকের পার্টির খোরশেদ আলম গোলাপ ফুল প্রতীকে দুই হাজার ৩৯৭ ভোট।

মঙ্গলবার রাতে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে এসব ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ইভিএম বিড়ম্বনায় ভোটগ্রহণে দেরি হয়।