রূপায়ণ সিটি ও আইডিএলসি ফাইন্যান্সের সমঝোতা স্মারক

দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় আনুষ্ঠানিকভাবে রূপায়ণ সিটি ও আইডিএলসি ফাইন্যান্সের মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার রূপায়ণ সিটি উত্তরায় এই চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে রূপায়ণ সিটির গ্রাহকগণ প্রিমিয়াম কন্ডো এবং স্কাই ভিলা ক্রয়ে সহজ শর্তে এবং দ্রুত সময়ের মধ্যে আকর্ষণীয় ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফি’র মাধ্যমে গৃহঋণ সুবিধা পাবেন।

এম মাহবুবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা রূপায়ণ সিটি উত্তরার এবং এম. জামাল উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার পক্ষে জায়দুর রশীদজিএম কাস্টমার সার্ভিস ডিভিশন, গোস্বামী অসীম রঞ্জনজিএম ও হেড অব মার্কেটিং, মো. মোর্শেদ আলমজিএম ও হেড অব ফাইন্যান্স, শামীম আহমেদডেপুটি জেনারেল ম্যানেজার সি.আর. লোন ও রেজিস্ট্রেশন এবং মো. ফিরোজ কবিরসহকারী ব্যবস্থাপক লোন ও রেজিস্ট্রেশন এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে মাহজাবিন বিনতে রহমানহেড অব কনজ্যুমার ডিভিশন, মোহাম্মদ আরিফুল রহমান আকসাদহেড অব আউটস্কির্ট ও আউটস্টেশন কনজ্যুমার ডিভিশন, মেহেদী মাহমুদ খানহেড অব উত্তরা ব্রাঞ্চ, এস.এম. সারোয়ার পারভেজ (সুজন)ম্যানেজার প্রডাক্ট অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কনজ্যুমার ডিভিশন, এস. কে. সাব্বির আহমেদরিজিওনাল বিজনেস ম্যানেজার কনজ্যুমার ডিভিশন, মোহাম্মদ আমিনুল হকসিনিয়র এক্সিকিউটিভ অফিসার, কনজ্যুমার ডিভিশন। এ ছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।