ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

দেশে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জন। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৯৫ জন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫ জন এবং ঢাকার বাইরে ২৭ জন। অধিদপ্তরের তথ্যমতে,

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ১৮৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৯ হাজার ১৩৪ এবং ঢাকার বাইরের ২৩ হাজার ৫৫ জন।

ডেঙ্গু আক্রান্ত ৬২ হাজার ১৮৯ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬১ হাজার ৫১৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৭৫৮ এবং ঢাকার বাইরের ২২ হাজার ৭৫৫ জন।