দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করতে উত্তরার দিয়াবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী দিয়াবাড়িতে পৌঁছান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টায় উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের পাশের মাঠে এক অনুষ্ঠানে মেট্রোরেলের উদ্বোধন করবেন। এরপর তিনি উত্তরা থেকে মেট্রোরেলে চড়ে আগারগাঁও আসবেন। সাধারণ যাত্রীরা পরদিন বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পৌনে ১২ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।
শুরুতে মেট্রোরেল চলবে দিনে চার ঘণ্টা। সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেন মাঝপথে কোথাও থামবে না।