বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন শেষে থিম সং গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।
‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা/মেট্রোরেল মেট্রোরেল, আমাদের স্বপ্নের মেট্রোরেল।’
গানটি প্রসঙ্গে মমতাজ সংবাদমাধ্যমকে বলেছিলেন, বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে-এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানের কথা অসাধারণ। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আশা করছি, এটি শ্রোতারা উপভোগ করবেন।
গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাস। আজ থেকে গানটি শুনতে পাবেন শ্রোতারা।