Learning English

কোনো ভাষার বাগধারা সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। তাই বাগধারার সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব নাও হতে পারে। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও ব্যবহার করতে এর বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব

Hat trick

অসাধারণ কৌশল করে কোনো অসাধ্যসাধন করা, কোনো কঠিন কাজ পরপর তিনবার করা। ফুটবলে এক ম্যাচে তিনটি গোল করা এবং ক্রিকেটে পরপর তিন বলে তিনটি উইকেট নেওয়াকে হ্যাটট্রিক বলা হয়।

Examples

a. Ronaldo scored a hat trick during the first half of the game, it was incredible.

রোনালদো খেলার প্রথম অর্ধে হ্যাটট্রিক করেছিল, অসাধারণ ছিল (হ্যাটট্রিকটি)।

b. Daniel scored a hat trick at the game today, the crowd went wild

ড্যানিয়েল আজকের খেলায় হ্যাটট্রিক করেছে, দর্শকরা (খুশিতে যেন) পাগল হয়ে গিয়েছিল।

c. Did you see the football match last night?’

‘I did, it was one of the best games I have ever seen.’

‘I agree, when Messi scored the hat trick, I was lost for words.’

‘তুমি কি গতরাতের ফুটবল ম্যাচ দেখেছো?’

‘হ্যাঁ, দেখেছি, এটা ছিল আমার দেখা অন্যতম সেরা খেলা।’

‘আমি (এ বিষয়ে) একমত, যখন মেসি হ্যাটট্রিক করল তখন আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম।

d. Are you still playing for your local football team?’

‘Yes I am and last week I scored a hat trick for the first time.’

‘তুমি কি এখন স্থানীয় ফুটবল দলে খেলছো?’

‘হ্যাঁ, খেলছি এবং গত সপ্তাহে আমি প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছি।’

As high as a kite

উল্লসিত হওয়া, খুশিতে ঘুড়ির মতো উড়তে থাকা

Examples

a. Winning the prize gave my self-confidence a tremendous boost; I felt as high as a kite for several days afterwards.

পুরস্কার জেতাটা আমার আত্মবিশ্বাসকে দারুণভাবে উদ্দীপ্ত করেছে; তার পরের কয়েক দিন আমার মনে হচ্ছিল আমি যেন আকাশে ঘুড়ির মতো উড়ছি।

b. He’s going to be high as a kite because he was able to get me here when he knew I didn’t want to come.

আমি আসব না জানার পরও সে যখন আমাকে এখানে দেখবে তখন সে আনন্দে ফেটে পড়বে।

c. I am selected to play in the nationals and leave next week. I am as high as a kite.

আমি জাতীয় দলে খেলার জন্য মনোনীত হয়েছি এবং আগামী সপ্তাহেই রওনা হচ্ছি। আমি এখন (খুশিতে) ঘুড়ির মতো (আকাশে) উড়ছি।

d. She was as high as a kite to have her child with her.

সে তার সন্তানকে পেয়ে আনন্দে যেন ঘুড়ির মতো (আকাশে) উড়ছে।