গত মার্চে প্রথমবার ক্যারিয়ার সেরা এবং বাংলাদেশের সেরা অবস্থানে উঠেছিলেন লিটন দাস। টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে তার অবস্থান ছিল ১২তম। বাংলাদেশের ২২ বছরের ইতিহাসে আর কোনো ব্যাটার এত ওপরে ওঠেননি। উইন্ডিজ সিরিজটি খারাপ যাওয়ায় পড়ে গিয়েছিলেন কিছুটা। তবে ভারতের বিপক্ষে ঘরের মাঠে শেষ ইনিংসের ফিফটি লিটনকে আবার সেরা অবস্থানে নিয়ে এসেছে। ফিরে পেয়েছেন টেস্ট ব্যাটারদের তালিকার ১২তম পজিশন। অভিষেক টেস্ট সেঞ্চুরি করা জাকির হাসান আছেন ৭০তম স্থানে।