ইসলামিক ফাউন্ডেশনে ৫৫ সদস্যবিশিষ্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামি পুস্তক প্রকাশনা কার্যক্রম প্রকল্প পরিচালক মো. হাবেজ আহমেদ। গত ২৭-২৮ ডিসেম্বর ২০২২ তারিখে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয় সভা ও বার্ষিক সম্মেলন শেষে প্রধান কার্যালয়, ৮টি বিভাগীয় কার্যালয় এবং ৬৪টি জেলা কার্যালয়ের কর্মকর্তাদের এক জরুরি সভায় এ কমিটি অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি