মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

করোনার নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয়

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট তেমন ক্ষতিকারক নয়, কিন্তু এটি ছড়ায় বেশি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুক্তিযুদ্ধের বিজয় মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে, কিন্তু চলে যায়নি। যারা চায় না বা অন্য দেশ থেকে আসে তাদের যেন এন্টিজেন্ট টেস্ট করা হয়, তার ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা হাসপাতালগুলোকেও তৈরি রেখেছি। চায় না থেকে আসা কিছু লোকের দেহে আমরা করোনার উপসর্গ পেয়েছি, কি ধরনের ভ্যারিয়েন্ট তা জানতে সময় লাগবে। আমরা তাদের আটজনকে আইসোলেশনে রেখেছি। ভাইরাসমুক্ত না হওয়া পর্যন্ত তারা আইসোলেশনে থাকবে।’

জাহিদ মালেক আরও বলেন, যারা এখনো করোনা ভ্যাকসিন বা বোস্টার ডোজ নেননি। তারা দ্রুত ডোজ নিয়ে নিন। সেই সঙ্গে মাস্ক নিয়মিত পরতে হবে সবাইকে। কারণ যেকোনো সময় আবার করোনা ভাইরাস বৃদ্ধি পেতে পারে।

এসময় বিজয় মেলার আহ্বায়ক, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহ্উীদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ প্রমুখই উপস্থিত ছিলেন।