কৃষিমন্ত্রী বললেন

প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবীরের সাক্ষাৎ রাজনৈতিক কৌশল

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটি ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এ জন্য আমরা টাঙ্গাইলের মানুষ তাকে নিয়ে গর্ব, অহংকার করি। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতেই পারেন। দেখা করার অর্থ এই নয় যে, তিনি কালই আওয়ামী লীগে চলে আসবেন বা আওয়ামী লীগ করবেন। এটা রাজনৈতিক কৌশল।

গতকাল বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় মাঠে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।