পেলে মানেই তো এক গোল মেশিনের নাম। ১৩৬৩ ম্যাচে রেকর্ড ১২৮১ গোল তার। তবে শুধু গোল করা নয়, গোল ঠেকাতেও পারদর্শী ছিলেন পেলে।
২১ বছরের ক্যারিয়ারে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন পেলে। ক্লাব ক্যারিয়ারের প্রায় পুরোটো সময় তিনি কাটিয়েছেন সান্তোসে।
পেলের সতীর্থদের দেওয়া তথ্য মতে ক্লাব ও জাতীয় দল- দুই ক্ষেত্রেই বিকল্প গোলরক্ষকও ছিলেন পেলে। মূল গোলরক্ষক আহত হলে তার জায়গায় তিনি নামতেন গোল ঠেকাতে।
পুরো ক্যারিয়ারে পেলে সান্তোসের হয়ে চারবার গোলরক্ষকের গ্লাভসও পরেছিলেন পেলে। ১৯৬৪ সালে ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালেও তাকে গোলরক্ষক হতে হয়েছিল।
ওই ম্যাচগুলোর সবগুলোতে জিতেছিল পেলের দল এবং তিনি একটি গোলও খাননি।