রোগী : ডাক্তার, আমার না নিজেকে বিড়াল বিড়াল মনে হয়।
ডাক্তার : কবে থেকে এমন মনে হচ্ছে?
রোগী : যেদিন থেকে নিজেকে আর ঘোড়া মনে হচ্ছে না সেদিন থেকে!
বড় বোন : আচ্ছা, আমি যখন গান করি তখন তুই বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন?
ছোট বোন : আমি যে গান গাইছি না সেটা অন্যদের বোঝানোর জন্য।
এক বাড়িতে ডাকাতি হয়েছে। প্রতিবেশীর বাড়িতে অনুসন্ধানের কাজে গেছেন পুলিশ
পুলিশ : গতরাতে পাশের বাড়ি থেকে আপনারা কোনো শব্দ শুনতে পেয়েছেন?
প্রতিবেশী : নাহ! গোলাগুলি, চিৎকার আর ওদের কুকুরটার চেঁচামেচির যন্ত্রণায় কিছু শোনাই যাচ্ছিল না!