পাবনার চাটমোহরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তার নাম আনিসুর রহমান আনিস (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আনিস পাশর্^ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন বলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানিয়েছেন।
চাটমোহর থানার ওসি জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।