ঢাকা টাইমস সম্পাদকের বাবার মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক ঢাকা টাইমস ও ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডটকম এবং সাপ্তাহিক এ সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তিনি ২০১৯ সালের ৩০ ডিসেম্বর ৬৯ বছর বয়সে ইন্তেকাল করেন। 

ফরিদপুরের স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে। কর্মজীবনে ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে অবসরে যান। অবসর জীবনে তিনি নানা ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। তিন উপজেলার এতিমখানাগুলোতে ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া দৈনিক ঢাকা টাইমসের উদ্যোগে ঢাকার ইস্কাটনে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি