মাইলস্টোন কলেজে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত

সারা দেশের মতো আনন্দমুখর পরিবেশে নতুন বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে।

নতুন বইয়ের মন মাতানো উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম এবং উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম।

মনমাতানো কাঁচা গন্ধের নতুন বই ছাত্রছাত্রীদের হাতে বিতরণের প্রাক্কালে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম এবং উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, বছরের প্রথম দিন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দিতে পারার যে আনন্দ তা তুলনাহীন।

এ জন্য তারা শিক্ষাবান্ধব সরকার এবং বই বিতরণ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।