২০১৩ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলামের রাজধানীর শাহীনবাগের বাসায় এবার জাতিসংঘ প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩ জানুয়ারি) জাতিসংঘ ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান এবং উপদেষ্টা জাহিদ হোসেন তার পরিবারের সঙ্গে কথা বলেন।
সে সময় জাতিসংঘ প্রতিনিধি দল সাজেদুলের পরিবারের কাছে জানতে চেয়েছে ২০২২ সালের ১৪ ডিসেম্বর মার্কিন দূত পিটার হাস তাদের বাসায় যাওয়ার পর কী পরিস্থিতি তৈরি হয়েছে, তারা কোনো চাপে আছেন কি না এবং কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন কি না— পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাজেদুলের বোন সানজিদা ইসলাম ।
পরিবারের দাবি ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নেয়। এছাড়া, তার বোন সানজিদা গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সোচ্চার নাগরিক সংগঠন মায়ের ডাকের সমন্বয়কারী। তিনি অভিযোগ করে বলেন,
যখন কেউ কথা বলে, তখন সরকার উল্টো তথ্য দিয়ে তাদের কোণঠাসা করতে চায়।
সানজিদা বলেন, মার্কিন দূত তাদের শাহীনবাগের বাসায় আসার পর থেকেই সরকারি চাপ অনেক বেশি বেড়ে গেছে। পুলিশও এক দফা এসেছে। এ পরিস্থিতিতে কীভাবে কাজ করা যায় তা নিয়েও প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে।