নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নের ১৫০০ অসহায় গরিব ও দুস্থদের মধ্য শীতবস্ত্র সহায়তা দিয়েছে রূপায়ণ গ্রুপ। গতকাল মঙ্গলবার সকালে বারদীতে অবস্থিত রূপায়ণ প্যালেসে প্রতি বছরের মতো এ বারও শীতবস্ত্র সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-সহকারী পুলিশ কর্মকর্তা খবির, রূপায়ণ গ্রুপের কর্মকর্তা হাফিজ আহম্মেদ, প্রজেক্ট অফিসার মাহমুদূল হাসান, স্টোর অফিসার মবিন প্রমুখ।
এছাড়া দিনব্যাপী প্রত্যন্ত দীপঅঞ্চল নুনেরটেক এলাকা ও গোয়ালপাড়া হাই মাঠেস্কুল মাঠে রূপায়ণ গ্রুপের উদ্যোগে প্রতি বছরের মতো অসহায় গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।