টয়লেটের নিচ দিয়ে উঁকি মারছিলেন সিইও! হাতেনাতে ধরলেন তরুণী

কম্পানির শীর্ষ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন তরুণী। টয়লেটের দরজার নীচ দিয়ে তিনি উঁকিঝুঁকি মারছিলেন বলে অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। ৩৫ বছর বয়সি অভিযুক্ত যুবক সিলিকন ভ্যালির এক সংস্থার সিইও পদে দায়িত্বপ্রাপ্ত। নাম এডুয়ার্ডো মোরেনো। তিনি যে কম্পানিতে কাজ করেন, সেখানে ড্রোন তৈরি করা হয়। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ড্রোনের জোগান দেয় তার কম্পানি।

অভিযোগ, একটি ক্যাফেতে নারীদের টয়লেটে গিয়ে তিনি দরজার নীচ দিয়ে উঁকি মারছিলেন। তাকে দেখে ফেলেন তরুণী।

তরুণী জানিয়েছেন, কেউ দরজার নীচ দিয়ে উঁকি মারছেন বলে বুঝতে পেরে দরজা খুলে বেরিয়ে আসেন তিনি। সঙ্গে সঙ্গে অভিযুক্ত পালিয়ে যান। তার পেছনে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি তরুণী। এর পর ক্যাফেতে উপস্থিত অন্যান্য প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তকে ধরে ফেলেন।

সেখান থেকেই পুলিশে খবর দেওয়া হয়। উত্তেজিত জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশের কাছে তরুণী জানিয়েছেন, টয়লেট থেকেই তিনি চিৎকার করে উঠেছিলেন। দৌড়ে গিয়ে অভিযুক্তের ছবি তোলার চেষ্টাও করেছিলেন। কিন্তু যুবক তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। তরুণীর হাত ছাড়িয়ে দৌড়ে পালাতে গেলে অবশেষে অন্যান্যরা তাকে ধরে ফেলেন।

অভিযুক্ত যুবক আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন। তিনি আগেও এমন আচরণ করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।