বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ফরাসি ক্লাব পিএসজির ডেরায় ফিরেছেন লিওনেল মেসি। যোগ দিয়েছেন অনুশীলনে। তবে মাঠের লড়াইয়ে তাকে দেখতে ভক্তদের কিছুটা অপেক্ষায় থাকতে হবে।
শনিবার ফ্রেঞ্চ কাপে রাউন্ড অব ৬৪-এ তৃতীয় বিভাগের দল শাতোহুর বিপক্ষে খেলবে পিএসজি। এই ম্যাচে মেসি খেলবেন বলে আশায় ছিলেন সমর্থকেরা। তবে দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে জানিয়েছেন মেসিকে আরও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গালতিয়ে বলেন, ‘তার সঙ্গে আলোচনা করার পর আমরা চাই সে পরবর্তী ম্যাচের (অঁজির বিপক্ষে) জন্য প্রস্তুত থাকুক।’
সব ঠিক থাকলে তাই লিগে আগামী ১১ ডিসেম্বর অঁজির বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।