ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির আবদুল করিমকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর মহারাজা রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত পূর্বের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েঝে।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২২ অক্টোবর সকালে নগরীর চরপাড়া এলাকায় জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে বিভিন্ন ধরনের উসকানিমূলক কর্মকান্ড করেন। এ সময় রাষ্ট্রবিরোধী সেøাগানসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের কর্তব্যে বাধা দেন তারা। পরবর্তীতে ওই দিন বিকেলে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ১৯ নেতাকর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার মামলা করা হয়।